বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারের পাশাপাশি নানা কর্মকাণ্ডে নিয়মিতই বিতর্কে জড়ান তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে মাহি ব্যক্ত করেছেন নিজের ভয়, মনস্তাত্ত্বিক অনুভূতি এবং সমাজকে ঘিরে নিজের দুঃখ।
শুক্রবার দুপুরে ফেসবুকে মাহি লিখেছেন, “আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো সমস্যার নয়; সবচেয়ে বেশি ভয় মানুষের।”
তিনি আরও লিখেছেন, “সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।”
মাহি বলেন, “আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানে পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আজ মানুষ মানুষকেই ভয় পায়।”
সবশেষে মাহি যোগ করেছেন, “আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে। এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?”
মাহির এই কথাগুলোতে একমত তার ভক্তরাও। তবে অনেকে এগুলো গুরুত্বসহকারে নেন না। পোস্টে অনেকেই হাসির প্রতিক্রিয়ি দেখিয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।”