‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র শুভ এবং অন্তরা এখনও দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করে। ধারাবাহিকটিতে দুই চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরিন। এবার দীর্ঘদিন পর তাদের দেখা মিলল একসাথে, তবে নাটকের সেটে নয়—মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

শনিবার দুপুরে মিশু সাব্বির নিজের ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরছেন তিনি। নানা ভঙ্গিতে ছবি তুলেছেন তারা। মিশু ক্যাপশনে লেখেন—
"অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।"

ছবিগুলো প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা মন্তব্য করতে শুরু করেন—

“ব্যাচেলর পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই।”

“বাস্তব জীবনেও শুভ-অন্তরার কেমিস্ট্রি অসাধারণ।”

দর্শকরা আগ্রহ প্রকাশ করেছেন, বাস্তব জীবনেও এই জুটিকে আরও ঘুরতে-ফিরতে এবং ছবি শেয়ার করতে দেখতে চাই।

 

news