এক সময় বলিউড মাতিয়ে রেখেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম। দু’জনই তখন উঠতি তারকা, ক্যারিয়ারের শুরুতেই একে অপরের প্রেমে প্রজাপতির মতো উড়ছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি, বিচ্ছেদের পর উভয়েই সংসারী হয়েছেন।

এর আগে বহুবার দীপিকা প্রকাশ্যে বলেছিলেন, রণবীর সম্পর্কটিতে মোটেই সিরিয়াস ছিলেন না এবং তাকে ধোঁকা দিয়েছেন। কিন্তু এবার এই দাবি উড়িয়ে দিলেন রণবীরের মা নীতু কাপুর। তিনি বলেন, “রণবীর মোটেই প্লেবয় ছিলেন না। আসলে, যখন দীপিকার সঙ্গে সম্পর্ক ছিল, তখন সে কিছু স্পেস এবং প্রাইভেসি চাইছিল। দীপিকা সেটা দিতে পারেনি। সম্ভবত এই কারণে রণবীর বিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।”

দীপিকাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে, যেখানে ছিলেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে রণবীরকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবিতে, যেখানে ছিলেন রাশমিকা মান্দানা, অনীল কাপুর প্রমুখ।

বিজয়ী ক্যারিয়ার এবং বিচ্ছেদের নানা গুঞ্জন সত্ত্বেও, এই সম্পর্কের রহস্য এবার একটু স্পষ্ট হলো রণবীরের মায়ের বক্তব্যের মাধ্যমে।

 

Walton Ads