প্লাস্টিক সার্জারি—এখন তারকাদের জীবনের একটি অংশ হিসেবে চিহ্নিত। বলিউড থেকে হলিউড, মার্কিন পপ তারকা কার্ডি বি—অনেকেই খোলামেলাভাবে স্বীকার করেছেন। ঢাকার চলচ্চিত্র অঙ্গনে এ বিষয়ে সাধারণত অভিনেত্রীরা মুখ খুলেন না। তবে এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান।

একটি বেসরকারি শোতে জয়া সরাসরি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। শোতে তিনি বলেন, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা আমি শুনেছি। মাথা থেকে পা পর্যন্ত সার্জারি করা হয়েছে—এমন কথাও শোনা যায়।”

তিনি আরও বলেন, “বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। তবে আমি মাঝে মাঝে দেখি। আমাদের কমেন্ট বক্স দেখলেই দেশের পুরুষদের মানসিক অবস্থা বোঝা যায়।”

যদিও জয়া স্পষ্টভাবে বলেননি যে তিনি প্লাস্টিক সার্জারি করেছেন কি না।

 ট্রলিং প্রসঙ্গেও জয়ার মন্তব্য

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে তার ‘মারোওও’ সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়েছিল।

জয়া বলেন, “এটা খুব দরকার ছিল। ভালো হয়েছে তো, পচানি খাইনি। সব সময় কি সফল হব? ভুল করেছি, তাই ঠিক আছে। আমার জীবনে কোনো ভুল নেই। ওই ভুলগুলো নিয়েই আজকের আমি।”

 ২০২৫—জয়ার সফল বছর

২০২৫ সালে জয়া আহসানের জন্য বেশ সফল বছর। বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’, ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ফেরেশতে’।

সাথে ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’, যা তার দর্শকপ্রিয়তা আরও বাড়িয়েছে।

:

Walton Ads