শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একটা সময় অভিনয় নিয়ে তিনি ভীষণ ব্যস্ত সময় পার করলেও এখন অনেকটাই নি®চুপ এই অভিনেত্রী। তবে কাজ না থাকলেও নেটদুনিয়ায় তিনি বেশ সরব। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন তিনি।

গুঞ্জন রটেছিল—মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন ববি। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে উল্টো আরও নানা কথা বলেছিলেন তিনি। এই কথা চালাচালির মধ্যেই এবার ফাঁস হয়ে গেল ববি ও প্রযোজক বাশারের একটি চাঞ্চল্যকর কল রেকর্ড।

২ মিনিট ৫৩ সেকেন্ডের এই ভয়েস রেকর্ডে ববি ও প্রযোজক বাশারের মধ্যে বেশ বড় ধরনের বাক-বিতণ্ডা শোনা যায়। সেই রেকর্ডের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিচে তুলে ধরা হলো:

ববি: তোমার কাছে আমি সব সময়ই প্রয়োজন, কখনও প্রিয়জন না। আমার প্রয়োজনে তুমি কখনও পাশে ছিলে না।

বাশার: পাল্টে যাই ঠিক আছে কিন্তু তোমার সঙ্গে মারি নাই।

ববি: ও মাই গড!

বাশার: পাল্টে যাই না যে তা না, সেকেন্ডের মধ্যে মারতেও পারি আমি।

ববি: এগুলো করে তুমি বড় হইছো, আমি এগুলো করে বড় হই নাই। বুঝতে পারছো আমি যাকে বুক দেই তাকে পিঠ দেই না। দূরে থাকলেও আমি তার জন্য খারাপ চাই না।

বাশার: কারও সম্মান নিয়েই তো কথা বলা হচ্ছে।

ববি: যার যার সম্মান সে সে হারায়। আর তুমি আমার নামে হাজারটা কথা বলে দেখো, সনেট আমার নামে হাজারটা বদনাম করছে তাতে কোনো লাভ হইছে? হয় নাই।

বাশার: না, আমি কারও নামে বদনাম করতে যাই না।

ববি: কারও কথায় আমার সম্মান যাবে না। তুমি খুবই স্বার্থপর একজন মানুষ। কারণ তোমার একটার পর একটা মুভ অন করতে হয়। সিঁড়ির মতো ধরো তুমি, ছেলে হোক বা মেয়ে হোক অথবা যে কোনো সম্পর্কই হোক। আমি এটা ভালো করেই জানি। তারপরও আমি জানি না ঠিক কী কারণে তোমাকে ভালোবাসি। আমার বুকটা হুহু করে উঠেছে। কিন্তু কেন আমার সঙ্গে এমন ব্যবহার করা হয় আমি বুঝে উঠতে পারি না। আমার আম্মু কেন আমার সঙ্গে এমন ব্যবহার করে। আমি অবাক হয়ে যাই। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি কিছু একটা করো।

বাশার: ভালো তো বাসি, পেছনের কথা কেন টানো।

ববি: না না, এটা কয়েকদিন আগের কথা। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহারই করতা না, যদি তুমি ভালো মনে করতা। ছোট ছোট বিষয় নিয়ে তুমি আমাকে পেইন দিতা না। এর আগেও আমি অনেক কিছু সামলে অনেক কষ্ট পেয়েছি। তুমি আমাকে সবসময় মিথ্যা কথা বলেছো। যেটার প্রমাণ আমি বহুবার পেয়েছি। আমি কখনও মিথ্যা বলি নাই বা তোমার সঙ্গে কোনো প্রতারণার কিছু করি নাই। তুমি এটা সব সময়ই করেছো আমার সঙ্গে। তুমি তোমার কথাতেই এখনও আছো। এখনও তোমাকে আমি ভালোবাসি। তাইলে বুঝছো তোমার মন আর আমার মন কেমন।

বাশার: আমিও অনেক ভালোবাসি।

ববি: তুমি আমার অনুভূতিটাও বুঝো না। তোমাকে যে ভালো করে বুঝিয়ে বলব, তা তুমি ইংলিশও ভালো করে বুঝো না…।

এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আরও প্রায় এক মিনিট ধরে কথা হয়।

সবমিলিয়ে বলা যায়, চিত্রনায়িকা ববি ও বাশারের মধ্যে একটি গভীর প্রেমের সম্পর্ক চলছে। তবে এই সম্পর্কে বক্বি বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন। বাশারও তার কথার কড়া জবাব দিয়েছেন। কিন্তু সব ঝগড়ার পরেও চিত্রনায়িকা ববি একাধিকবার বাশারকে মন থেকে ভালোবাসেন বলে জানান।

প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিংয়ে। এতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ।

Walton Ads