ঢাকাই চলচ্চিত্রের একসময়ের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের একদম তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এরপরই সে সময়কার বিনোদন ম্যাগাজিনগুলোতে কিছু ছবি ছাপা হয়েছিল। সেই ছবিগুলো নিয়ে এখনো চলচ্চিত্রপ্রেমী মহলে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

সাম্প্রতিক সময়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সময়ের পত্রিকার অংশবিশেষ। এর মধ্যে একটি ছবিতে অভিনেতা ডনের সঙ্গে স্পষ্ট করে দেখা যায় সামিরাকে। ছবিতে দেখা যাচ্ছে, ডন একপাশে বসে আছেন আর সামিরা অন্যপাশে বসে একটি ম্যাগাজিন পড়ছেন।

অন্তরঙ্গ ছবির রহস্য ফাঁস!

ভাইরাল হওয়া আরও একটি ছবিতে ডনকে একজন নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। নানা সময়েই দাবি করা হয়েছে যে এটিও সামিরার ছবি। তবে, সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক ওয়াইজ ২০১৭ সালের এক সাক্ষাৎকারে এই ছবির পেছনের আসল কাহিনি ফাঁস করেছিলেন।

মোস্তাক ওয়াইজ তখন বলেছিলেন, "এই ছবিটি সামিরার নয়। সামিরা আমাকে এ ছবির পেছনের কাহিনি বলেছে।"

তিনি তখন জানান, ছবিটি 'আশা ভালোবাসা' সিনেমার শুটিং চলাকালীন তোলা হয়েছিল। ডনের সঙ্গে যে মেয়েটিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে, তিনি সামিরা নন— তিনি হলেন সেই ছবির পার্শ্বনায়িকা সাবরিনা। 'আশা ভালোবাসা' সিনেমার মূল নায়িকা ছিলেন শাবনাজ এবং নায়ক ছিলেন সালমান শাহ।

মোস্তাক ওয়াইজের দাবি, "ডনের সঙ্গে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন স্বয়ং সালমান শাহ। আর এই ছবিটি নিয়ে সালমান শাহ বিভিন্ন সময় ডনের সঙ্গে মজা করতেন।"

ম্যাগাজিন পড়ার ছবিটি কে তুলেছিলেন?

ডনের পাশে বসে সামিরার ম্যাগাজিন পড়ার ছবিটি নিয়ে মোস্তাক ঐ সাক্ষাৎকারে বলেছিলেন, "সামিরা যেটাতে বসে ম্যাগাজিন দেখছিল, সেই ছবিটি সালমান নিজেই তুলেছিলেন। ডনের সঙ্গে সালমানের খুব ভালো বন্ধুত্ব ছিল, আর এ কারণে ডনের সঙ্গে সালমানের পরিবারেরও ভালো সম্পর্ক ছিল। এই ছবিগুলো ছড়িয়ে সামিরাকে হেয় করার চেষ্টা চলছে।" তিনি আরও দাবি করেন, "এ ছাড়া আরও কিছু ছবি ডনের সঙ্গে সামিরার প্রকাশ পাচ্ছে, সেই সবগুলোই ফটোশপের কারসাজি।"

 

Walton Ads