৪৫ বছর বয়সেও তার ঝলমলেে সুন্দরী চেহারা আর ছিপছিপে ফিগার যে কারও জন্য রোল মডেল। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান নিজের ফিটনেস, সৌন্দর্য আর সুস্থতা ধরে রাখার জন্য সব সময় চর্চা করেন। দুই সন্তানের মা হয়েও নিয়মিত শরীরচর্চা আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমেই নিজেকে এতটাই ফিট রাখতে পেরেছেন তিনি। সম্প্রতি, তার ফিটনেস প্রশিক্ষক কারিনার ওয়ার্কআউটের একটি ভিডিও শেয়ার করেছেন।

সেখানে দেখা যাচ্ছে, কারিনা কীভাবে নানা ধরনের ব্যায়াম করছেন। ভিডিওর পাশে তার প্রশিক্ষক লিখেছেন, কারিনার ফিটনেসের আসল রহস্য খুব ভারী ব্যায়াম নয়, বরং নিয়মিত সক্রিয় থাকা। তার মতে, শুধু ওজন কমানোই ফিটনেস নয়, বরং শরীর কতটা শক্তিশালী এবং কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে সেটাই বড় কথা। দীর্ঘদিন সুস্থ থাকতে কারিনা ঠিক এই পথেই হাঁটছেন।

কারিনা কাপুর খানের ফিটনেস রুটিনের ৫টি সহজ ব্যায়াম:

১. ডেডলিফ্ট: ১০ কেজি ওজনের বারবেল নিয়ে ভারোত্তোলনের এই ব্যায়ামটি করেন তিনি।

২. অ্যারোবিক স্টেপার: পায়ের কার্যক্ষমতা ও স্ট্যামিনা বাড়াতে এই মেশিনে করেন পায়ের ব্যায়াম।

৩. বারবেল কার্ল: বারবেল তোলা-নামানোর মাধ্যমে হাতের পেশি শক্তিশালী করার ব্যায়াম।

৪. মেডিসিন বল ট্রান্সফার: দুই হাতে মেডিসিন বল নিয়ে পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে আনার ব্যায়াম। এটি পেটের পেশি বা কোর শক্তিশালী করার পাশাপাশি শরীরের সমন্বয় ক্ষমতা বাড়ায়।

৫. ডাম্বেল ওয়াকআউট: দুই হাতে ডাম্বেল নিয়ে এক হাত দিয়ে বিপরীত দিকের পায়ের দিকে ঝোঁকার ব্যায়াম। এটি পেশির নমনীয়তা বাড়াতে সাহায্য করে।

কারিনার ফিটনেস প্রশিক্ষকের মতে, দীর্ঘদিন ধরে সুস্থ ও ফিট থাকার জন্য তিনি যে নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের উদাহরণ তৈরি করেছেন, তা সবারই অনুসরণ করা উচিত।

 

Walton Ads