বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুর খানের প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন। স্বামী সাইফের প্রতি ভালোবাসায় তিনি সবসময় মুগ্ধ, এটা বারবার বলে এসেছেন কারিনা। কিন্তু সেই সাইফের বিরুদ্ধেই একটি আক্ষেপও আছে তার। প্রথম সন্তান তৈমুরের জন্মের সময় তিনি স্বামীকে কাছে পাননি। সেই কথাই এবার প্রকাশ্যে জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

প্রায় এক বছর আগে, এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে ভাই রণবীরের কাছে স্বামী সাইফকে নিয়েই এই মনের কথা ফাঁস করেন কারিনা। সেই সময় রণবীর জানিয়েছিলেন, তার স্ত্রী আলিয়া ভাটের যখন সন্তান রাহা জন্ম নেয়, তখন তিনি কীভাবে টানা এক সপ্তাহ ধরে আলিয়ার পাশে হাসপাতালে ছিলেন।

এটা শুনে কারিনার মুখ থেকে বেরিয়ে আসে আক্ষেপের কথাগুলো। তিনি বলেন, "আমার যখন সন্তান জন্ম হচ্ছিল, তখন সাইফ একদিনও হাসপাতালে ছিলেন না।"

পরবর্তীতে আরেক অনুষ্ঠানে, তার ননদ সোহা আলি খানের সামনে কারিনা বলেন, "মা হিসেবে আমি যতটা সক্রিয়, বাবা হিসেবে সাইফ ঠিক ততটাই শান্ত ও ঠান্ডা মাথার।"

তবে, কারিনা স্পষ্ট করেই বলেন যে তার দুই সন্তান তৈমুর ও জেহ-র জন্য সাইফ একজন অসাধারণ বাবা। শুধু তাই নয়, সাইফ তার আগের সম্পর্ক থেকে জন্ম নেওয়া দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও তিনি সমানভাবে দায়িত্বশীল ও যত্নবান। কিন্তু তার স্বভাব ও মানসিকতা যে সত্যিই এক রাজকীয় 'নবাবি' ধরনের, সেই কথাই যেন মনে করিয়ে দিলেন কারিনা কাপুর।

 

Walton Ads