ভারতের জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকের অভিনেত্রী রুবিনা দিলাইক। 'ছোটি বহু' খ্যাত এই অভিনেত্রী একটি প্রিন্টেড শাড়ি পড়ে আছেন। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি একটি দীর্ঘশ্বাস ছাড়েন। তার চেহারায় কিছুটা দ্বিধা দেখা যায়।

এরপর হাসিমুখে তিনি বলেন— "আমি প্রেগন্যান্ট।" আর তার পরেই থেমে যায় ভিডিওটি। মূলত, রুবিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছোট ভিডিও ক্লিপটি শেয়ার করেছিলেন, যাতে এই দৃশ্যটিই দেখা গেছে।

রুবিনার এই ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তার অনেক ভক্ত ও অনুরাগী তাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশই এই খবর নিয়ে বেশ বিভ্রান্ত।

কারণ অনেকের ধারণা— এই ভিডিওর পেছনে হয়তো অন্য কোনো ঘোষণা বা কোনো ব্র্যান্ডের প্রচারণা লুকিয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তিনি বাড়তি কোনো কথা বলেননি। এমনকি ভিডিওতে তার স্বামী অভিনেতা অভিনব শুক্লাকেও ট্যাগ করেননি। ফলে এই রহস্যজনক পোস্টই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

মডেলিং দিয়েই বিনোদন জগতে পা রাখেন রুবিনা। তবে অভিনয় শুরুর সময় তার বাবা-মায়ের আপত্তি ছিল। পরে তারা রাজি হন।

৩৮ বছর বয়সী রুবিনা এখন ভারতের ছোট ও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। অভিনয় জগতে আসার পর রূপ ও মেধা দিয়ে নিজের স্থান পাকাপোক্ত করেছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকদের খুব পছন্দ হয়েছে। তবে 'শক্তি-অস্তিত্ব কে এহসাস কি' ধারাবাহিক দিয়েই তিনি সবচেয়ে বেশি সুনাম অর্জন করেন। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

 

Walton Ads