দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ আর উপাসনা দম্পতি একসময় সন্তান নিতেই চাননি। বিয়ের পর ১০ বছর কেটে গেছে এভাবেই। তারপর তারা প্রথমবার বাবা-মা হন—কন্যাসন্তান ক্লিন কারা কোনিডেলার জন্ম হয়। মেয়ের বয়স দুই বছর হতে না হতেই আবার বড় সুখবর! এবার জোড়া সন্তান—এক কন্যা আর এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন উপাসনা।

মাসকয়েক আগেই জানা গিয়েছিল, রাম চরণ দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। এবার যমজ সন্তানের আগমনের খবর নিশ্চিত করে দিলেন দাদু চিরঞ্জীবী। তিনি জানিয়েছেন, মা আর দুই সন্তান সবাই ভালো আছেন।

তবে রাম চরণ-উপাসনা এখনো নিজেরা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। মাসখানেক আগে উপাসনা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে যমজ সন্তানের ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন—“এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ। খুব কৃতজ্ঞ বোধ করছি। খুব শিগগিরই নতুন একটা শুরু করতে চলেছি।”
সন্তান জন্মের পর কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নেবেন রাম চরণ।

 

Walton Ads