বলিউড সুপারস্টার হৃতিক রোশান ও তার মা পিঙ্কি রোশনের সম্পর্কটা সবসময়ই বিশেষ। তাদের মধ্যকার বন্ধন যেন অফুরন্ত ভালোবাসা ও গভীর স্নেহের। কখনো সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি শ্রদ্ধা, আবার কখনো ঘরোয়া ছোট ছোট মুহূর্তে ভরা থাকে তাদের সম্পর্ক।

মায়ের প্রতি ভালোবাসা জানাতে কখনোই পিছপা হন না হৃতিক। এবার মায়ের জন্মদিনকে আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য বেছে নিলেন একেবারে নতুন ও রোমাঞ্চকর এক উপায়। সম্প্রতি মা পিঙ্কি রোশনের জন্মদিনে তাকে নিয়ে হৃতিক গিয়েছিলেন উত্তাল সমুদ্রে, জেট স্কি চালিয়ে।

পিঙ্কি রোশন নিজেই জানিয়েছেন, এটিই তার জীবনের সেরা জন্মদিনের উপহারগুলোর একটি। মা-ছেলের এই বিশেষ মুহূর্তের একটি ছবি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

সেই ছবিতে দেখা যায়, জেট স্কি চালকের আসনে নিজেই বসে আছেন হৃতিক রোশান। আর তার পিছনে বসে, ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছেন মা পিঙ্কি। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে এই মা-ছেলের দুঃসাহসিক ও স্নেহময় মুহূর্তের ছবিটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

নেটিজেন ও ভক্তরা হৃতিকের এমন চমৎকার ও সৃজনশীল উপহারের ব্যাপক প্রশংসা করছেন। মায়ের প্রতি তার এই গভীর ভালোবাসা এবং জন্মদিনের এমন ‘সারপ্রাইজ’ সবাইকে মুগ্ধ করেছে। এছাড়া, এই বয়সেও পিঙ্কি রোশনের এমন রোমাঞ্চ উপভোগ করার সাহস ও প্রাণোচ্ছ্বলতা সবার নজর কেড়েছে।

 

news