বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরির ‘ও রোমিও’ সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পেয়ে দর্শকদের মন জয় করতে পারেনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিলিজ হওয়া এই ছবি দুই দিনে মাত্র ১.৫ কোটি টাকা আয় করেছে। এই সংগ্রহ এক-দুই কোটি বাড়লেও খুব একটা চোখে পড়ার মতো নয়।

নির্মাতারা প্রেম দিবসে মুক্তির কারণে অনেক আশা করেছিলেন। কিন্তু দুই দিনে এই আয় দেখে সবাই হতাশ। একটি সূত্র জানায়, শাহিদ কাপুরের এই সিনেমা প্রথম দিনে ৮.৫ কোটি টাকা আয় করেছে। ট্রেড বিশ্লেষকরা ভেবেছিলেন, প্রথম সপ্তাহান্তে ছবিটি ভালো ব্যবসা করবে। কিন্তু শনিবার দ্বিতীয় দিনের কালেকশনও নজর কাড়েনি—মাত্র ১০.২ কোটি টাকা।

অন্যদিকে একই দিনে ‘বর্ডার ২’ মাত্র ১.৯০ লাখ টাকা আয় করেছে, আর ‘মরদানি ৩’ আয় করেছে ৪৩.১৫ লাখ টাকা। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং সানি দেওলের ‘বর্ডার ২’ প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করলেও শাহিদ কাপুরের এই ছবির প্রথম দুই দিনের আয় তেমন প্রভাব ফেলতে পারেনি।

এখন সবাই অপেক্ষায়—রবিবার কি ‘ও রোমিও’ নজরকাড়া আয় করতে পারবে? তবে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের কারণে আজকের আয়ের ওপর বড় প্রভাব পড়তে পারে। দেখা যাক, শেষ পর্যন্ত ছবিটি কী করে!

 

Walton Ads