বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউড—মেধা আর পরিশ্রম দিয়ে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার দেশপ্রেম নিয়ে নয়, বরং ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়লেন তিনি!
সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। কিন্তু দর্শকদের চোখ আটকে যায় তার পেছনে ঝোলানো ভারতের মানচিত্রে। নেটিজেনদের অভিযোগ—ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশ যেভাবে উপস্থাপিত হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে মেলে না।
এই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকে প্রশ্ন তুলেছেন—একজন ভারতীয় হয়েও প্রিয়াঙ্কা কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন? বেশ কিছু নেটিজেন তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
তবে সবাই সমালোচনা করছেন না। কেউ কেউ প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে—প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে।
এই ঘটনায় নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। দেখা যাক, প্রিয়াঙ্কা এই বিতর্ক নিয়ে কী বলেন!
