সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওতে তিনি ব্যক্তিজীবনের একটা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন, যা দেখে নেটিজেনরা হাসি-ঠাট্টায় মেতে উঠেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্যক্তিজীবনের এই মজার ভিডিও প্রকাশ করেন কেয়া। ক্যাপশনে লিখেছেন, “গোপন তথ্য ফাঁস করে দিলাম।”
ভিডিওতে দেখা যায়, একটা বরফ ভর্তি পানির পাত্র সামনে নিয়ে বসেছেন অভিনেত্রী। কেয়া বলেন, “অনেকেই বলেন আমার স্কিন ইদানিং নাকি অনেক বেশি গ্লো করে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে পায়েল বাই পায়েল। কিন্তু আরেকটা কারণ হলো আমি যদি মুখে বরফ পানিটা দেই, এটাতে আমার ঘুম যায়। আর এটা স্কিনের জন্যও বেশ ভালো।”
এরপরই বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে ফেলেন কেয়া। মুখ তুলে বিরক্ত মুখ করে আবার বলেন, “এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।”
ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। মাত্র একদিন পেরোতেই ভিউ ছাড়িয়েছে ৬ মিলিয়নেরও বেশি। শেয়ার হয়েছে ৪৬৯ হাজারের বেশি। নেটিজেনরা ৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি ১০০ হাজারের বেশি ভক্ত ভিডিওটিতে রিয়েকশন দিয়েছেন।
