ঈদকে ঘিরে সঙ্গীতপ্রেমীদের জন্য আসছে নতুন চমক। জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমান রাজের কণ্ঠে প্রকাশ পাচ্ছে স্যাড রোমান্টিক গান ‘বুকে ভীষণ যন্ত্রণা’। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান।

এই গানে সুর দিয়েছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজনে ছিলেন দীন ইসলাম শাহরুখ। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় গানটি হয়ে উঠেছে আবেগঘন ও হৃদয়ছোঁয়া।

গানটি নিয়ে গীতিকার মিজানুর রহমান জানান, সালমান রাজ ইতিমধ্যেই অনেক রোমান্টিক গান গেয়েছেন। তাই এবার একটু ভিন্ন কিছু করার চিন্তা থেকেই স্যাড রোমান্টিক ধাঁচের এই গানটি তৈরি করা হয়েছে। এটি তার একটি ছোট্ট কিন্তু ব্যতিক্রমী প্রয়াস।

তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের এই বিশেষ সময়ে গানটি দেশে-বিদেশে থাকা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। বিশেষ করে যারা প্রবাসে আছেন, তাদের জন্য গানটি হবে আবেগের এক অনন্য সঙ্গী।

গানের কথায় তুলে ধরা হয়েছে বিরহ আর ভালোবাসার মিশেল—যেখানে জীবনের বাস্তব অনুভূতিগুলো ফুটে উঠেছে। নির্মাতাদের বিশ্বাস, “বুকে ভীষণ যন্ত্রণা” শুধু একটি গান নয়, বরং মানুষের হৃদয়ের গভীর অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠবে।

 

গানের কথা:
দারুন যন্ত্রণা বুকে ভিশন যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইলো কলিজা ভুনা !!
 তিলে তিলে যাচ্ছি বয়ে
 বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !

তুমি আমায় দুঃখ দিয়া
বলো কি পেয়েছ।
জানি আমি এতে তুমি আনন্দে আছো !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
 বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !

পুড়লে আমি শান্তি পাও
কথা মিথ্যা নয়।
তোমার কাছে ভালোবাসা শুধু অভিনয় !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
 বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !

news