দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলির হাত ধরে বড় পর্দায় আসছে এক বিশাল চমক। প্রথমবারের মতো একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের কিং খান শাহরুখ খান এবং দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ নামের একটি সিনেমায় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। এমন খবর ছড়িয়ে পড়তেই দুই তারকার ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। বছরের শুরুতেই সিনেমাটির টিজার প্রকাশিত হয়, যেখানে পাহাড়ের ওপর দাঁড়িয়ে শাহরুখের শক্তিশালী ও ‘লার্জার দ্যান লাইফ’ অবতার দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

এর মধ্যেই শাহরুখ ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করতে পারেন—এই খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ আল্লু অর্জুনকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল। তবে শিডিউল জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই কাজটি আর করা সম্ভব হয়নি।

 

Walton Ads