বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’—মেগা ব্লকবাস্টার উপহার দিয়েছেন তিনি। কিন্তু একটা বিষয়ে কাজল ছিলেন এক্কেবারে আপসহীন। সেটা হলো—পর্দায় চুমু!

কাজলের গায়ে কখনো এই নম্বর পড়েনি। কিন্তু ২০২৩ সালে ওটিটিতে পা দেওয়ার পরেই যেন ভাঙল বাঁধ। ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোকা’-তে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে চুমুর দৃশ্যে ভক্তরা অবাক। প্রশ্ন উঠল, এত বছর পর কেন?

সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলেছেন কাজল। জানিয়েছেন সবার অজানা কথা।

কাজল বলেন, ‘এটা চরিত্রের দাবিতে করেছি। নয়নিকা সেনগুপ্ত চরিত্রটির লড়াই, তার বিশ্বাস আর অবিশ্বাস—এই দৃশ্যটি তার একটা বড় অংশ। শুধু চুমু ছিল না, ভেতরের আবেগের বিস্ফোরণ ছিল।’

চিত্রনাট্যের গুরুত্ব বোঝাতে কাজল আরও জানান, ‘দৃশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমি বাদ দিতে পারিনি। বাদ দিলে চরিত্রটির একটি বড় অধ্যায় অসম্পূর্ণ থেকে যেত।’

তবে কাজল মনে করতেন না যে এত সহজে রাজি হয়ে যাবেন। তিনি বলেন, ‘আমার একটু অস্বস্তি হচ্ছিল। সেটে দাঁড়ানোর আগে পর্যন্ত ধারণাটা অদ্ভুত লাগছিল। নিশ্চিত ছিলাম না যে আদৌ টা করতে পারব কি না। শেষ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে যায়। এটা পুরোপুরি পেশাগত সিদ্ধান্ত ছিল।’

প্রসঙ্গত, ‘দ্য ট্রায়াল’ একটি কোর্টরুম ড্রামা, যেখানে স্বামীর স্ক্যান্ডালের পর আইনি পেশায় ফিরতে চাওয়া এক নারীর গল্প ফুটে উঠেছে। কাজলের স্বামীর চরিত্রে টলিউডের সুপারস্টার যিশু সেনগুপ্ত। সিরিজের দ্বিতীয় সিজন ২০২৫ সালে জিও হটস্টারে মুক্তি পেয়েছে।

 

news