প্রচ্ছদ: যশের সিনেমা ‘টক্সিক’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন কিয়ারা। বললেন এ সব ‘অ্যাবসলিউট ননসেন্স’! জেনে নিন পুরো ঘটনা।

দক্ষিণী সুপারস্টার যশের সিনেমা ‘টক্সিক: অ্যা টেল ফর গ্রোন আপস’ নিয়ে সিনেমাপাগল মানুষদের আগ্রহের শেষ নেই। একের পর এক মুক্তির তারিখ পেছালেও উন্মাদনা কিন্তু কমেনি একটুও। তবে এবার মুক্তির তারিখ নিয়ে নয়, শিরোনামে এল ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে বিতর্ক।

গুঞ্জন ওঠে, সিনেমার নায়িকা কিয়ারা আদবানি নির্মাতাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন— তাঁর ঘনিষ্ঠ দৃশ্য যেন বাদ দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই শুরু হয়ে যায়।

তবে গুঞ্জন উড়িয়ে দিতে এক কোপেই মেজাজ হারালেন কিয়ারা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভুয়ো খবরের স্ক্রিনশট পোস্ট করে বড় বড় অক্ষরে লিখলেন, ‘অ্যাবসলিউট ননসেন্স’। মানে ‘শুদ্ধ বাজে কথা’। এই দাবিকে একেবারে ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায়।

কীভাবে শুরু বিতর্ক? বছর শুরুর দিকে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র বেরোয়। সেখানে যশের মারকাটারি মেজাজের সঙ্গে ছিল নারী চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। সেই দৃশ্য দেখে অনেক প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাঁদের অভিযোগ—নারী চরিত্র কি কেবল শরীরেই সীমাবদ্ধ থাকল? আর যেখানে সিনেমার পরিচালক নিজে একজন নারী, সেখানে কেন এত খোলামেলা দৃশ্য—এ নিয়েও শুরু হয় সমালোচনা।

তবে এই বিতর্কের মধ্যেও সিনেমার পাশে দাঁড়িয়েছেন অনেকে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছেন, টিজার দেখে তাঁর মনে হচ্ছে—এটি ভারতীয় সিনেমার ইতিহাসে বড় মাইলফলক হতে চলেছে।

টিজারে দেখা না গেলেও শোনা যাচ্ছিল, কিয়ারাকেও কিছু সাহসী দৃশ্যে দেখা যাবে। বিশেষ করে যশের কোলে বসে থাকার একটি ছবি ভাইরাল হয়ে যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। কিন্তু সেই সব গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন নায়িকা। তাই আপাতত বিতর্কে জল পড়েছে।

 

news