প্রচ্ছদ: সামান্থা-নাগার বিচ্ছেদের পাঁচ বছর। সেই প্রথম বার্তা! বিয়েবাড়িতে হাজির হলেন দুজনেই, কিন্তু হাতে ধরা নতুন জীবনসঙ্গী। ভিডিও ভাইরাল!

২০২১ সালে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু আর নাগা চৈতন্যর বিচ্ছেদের খবরে ভক্তরা হতবাক হয়েছিলেন। চার বছরের সংসার ভেঙে দুজনেই নিয়েছিলেন আলাদা পথ। তার পর কেটে গেছে আরও প্রায় পাঁচ বছর।

এত দিন ধরে কোনো পারিবারিক অনুষ্ঠানে তাদের দেখা যায়নি একসঙ্গে। তবে সম্প্রতি হায়দ্রাবাদের এক জমকালো বিয়ের আসরে ফের দেখা মিলল এই প্রাক্তন জুটির। তবে এবার কিন্তু হাত ধরাধরি নয়— দুজনেই এসেছেন নতুন করে পাওয়া মানুষকে নিয়ে।

হায়দরাবাদের নামী প্রযোজক সুনীল নারাংয়ের মেয়ে সিমরনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। সেখানেই এসেছিলেন নাগা চৈতন্য আর সামান্থা রুথ প্রভু। কিন্তু কেমন এলেন তাঁরা? নাগা সঙ্গে নিয়ে এসেছেন তাঁর স্ত্রী শোভিতা ধুলিপালাকে। আর সামান্থা হাজির হয়েছেন তাঁর বর্তমান স্বামী ও বিখ্যাত পরিচালক রাজ নিদিমোরুকে নিয়ে।

পাঁচ বছর পর প্রাক্তন স্বামী-স্ত্রীকে এক জায়গায় দেখে হৈ চৈ পড়ে গেল অনুষ্ঠানপ্রাঙ্গণে। তবে সেদিকে পাত্তা দিলেন না কেউ। কটু কথা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁরা ইচ্ছা করেই এড়িয়ে গিয়েছেন একে অন্যকে। সময় কাটিয়েছেন আলাদাভাবে।

ব্যক্তিগত জীবনে এখন স্থিতিশীল দুই তারকাই। গত ২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। আর ঠিক এক বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বাটুরের লিংগ ভৈরবী মন্দিরে ঘরোয়া আয়োজনে পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা। এর আগে ২০১৭ সালে গোয়ায় জমকালো অনুষ্ঠানে নাগার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।

এক সময়ের ‘পাওয়ার কাপল’ এখন একে অপরের কাছে শুধুই অতীত। নতুন সঙ্গীদের নিয়ে একই অনুষ্ঠানে তাদের এভাবে হাজির হওয়া ইঙ্গিত দিচ্ছে— পুরোনো দিন ভুলে দুজনেই এখন নিজেদের বর্তমান জীবন নিয়ে খুশি। নেটিজেনরা বলছেন, এই ‘ম্যাচিউরিটি’ আসলেই প্রশংসার দাবি রাখে।

 

news