এক সঙ্গে থাকছেন না শাকিব-বুবলী

শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব খান ও শবনম বুবলী দুজনই ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তারা। শাকিব খান তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। 

সেদিনই শবনম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।

শাকিব খান ও শবনম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। যদিও এই প্রসঙ্গে করা দাবির প্রমাণ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনাম বুবলীর মন্তব্যও পাওয়া যায়নি। 

Walton Ads