অভিনেত্রীর পায়ের আঙুল মুখে নিলেন রামগোপাল
সোশ্যাল মিডিয়ায় রাম গোপাল বার্মা একটি টিজার ছবি পোস্ট করেছেন যেখানে অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। অভিনেত্রীর পা নিজের কোলে তুলে নিয়ে তাতে চুম্বন করতে দেখা যাচ্ছে পরিচালককে। ক্যাপশনে লিখেছিলেন, ‘দ্য ডেঞ্জারাস মি উইথ ডাবল ডেঞ্জারাস আশু রেড্ডি।’ পুরো ভিডিও দেখতে রাত ৯.৩০-এ চোখ রাখুন। টিজার ভিডিও পোস্ট করে আশু রেড্ডি লিখেছিলেন, একজন পুরুষ মানুষের উপাসনা অগণিত, অন্তহীন এবং বিপজ্জনক।’ আরও বেশকিছু ছবিও পোস্ট করেছেন আশু রেড্ডি।
‘ডেঞ্জারাস’ ছবির জন্য পরিচালক রামগোপাল ভার্মার সাক্ষাৎকার নিচ্ছিলেন অভিনেত্রী আশু রেড্ডি। আর পুরো সাক্ষাৎকারটি রামগোপাল ভার্মা আশুর পায়ের কাছে বসেই দিয়েছেন। যেখানে তার অনুমতিতে অভিনেত্রীর পা কোলে তুলে নিয়েছেন পরিচালক। কখনও তার পা থেকে জুতা খুলে তাতে চুমু খেয়েছেন, কখনও বা আরও নানান কিছু কার্যকলাপ করতে দেখা গিয়েছে পরিচালককে। ভিডিওটি সামনে আসতে এটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছে নেটপাড়া।
কেউ লিখেছেন, কখনও কখনও রামগোপাল ভার্মার জন্য সত্যিই খারাপ লাগে। একসময়ের সেরা পরিচালক, যার সঙ্গে কাজ করতে অভিনেতারা মুখিয়ে থাকতেন, আর এখন...।’ কারোর মন্তব্য, ‘চিন্তা করবেন না ইনি আমাদের সেই রামু নন। একসময় ভারতীয় সিনেমার দুনিয়ায় কত পরিবর্তন এনেছিলেন তিনি। উনি নিজেই নিজেকে মেরে ফেলেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে উনি ফিরে আসতে পারেন।’
প্রসঙ্গত, রামগোপাল ভার্মা পরিচালিত ‘ডেঞ্জারাস’ ছবিটি মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন অপ্সরা রানি, নয়না গঙ্গোপাধ্যায়। যাদের সমকামীর চরিত্রে দেখা গিয়েছে।
এনবিএস/ওডে/সি