যে রোগে ত্বকের উজ্জ্বলতা হারাচ্ছেন অভিনেত্রী মমতা
সামান্থা রুথ প্রভু মায়োসাইটিসে আক্রান্ত হওয়া পর ফ্যাকাসে হয়েছে ত্বক। এবার সামান্থার পর মালয়ালম অভিনেত্রী মমতা মোহনদাস নিজের অসুস্থতার কথা জানালেন সমাজমাধ্যমে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন মমতা আগেই।
এবার ত্বকের ঔজ্জ্বল্য হারাচ্ছেন, নিজেই জানালেন সে কথা। অভিনেত্রী হওয়ার পাশপাশি সঙ্গীতশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে। নিজের অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন।
তিনি লেখেন, আমি তোমার উপস্থিতিকে উদ্যাপন করব, যা আগে কখনও করিনি। হ্যা ত্বকের রং হারাচ্ছি আমি। ভার্টিলিগো নামে একটি রোগে আক্রান্ত তিনি। যদিও ২০১০ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন মমতা। প্রথম বার লিমফ্যাটিক সিস্টেমে ক্যান্সার ধরা পরে। চিকিৎসা চলাকালীন কিছুটা সুস্থ হয়ে উঠতে না উঠতেই ২০১৩ সালে স্তনের ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। তার পর থেকে আমেরিকায় চিকিৎসা চলেছে তার।
এনবিএস/ওডে/সি