অমিতাভ বচ্চনের বাড়ির সামনে নারীর শ্লীলতাহানি

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’-র সামনে প্রায় সবসময়ই ভিড় থাকে ভক্ত-অনুরাগীদের। একবারের জন্য প্রিয় তারকার দর্শন পেতো অধির আগ্রহে অপেক্ষা করতে থাকেন তারা। এবার সেই স্থলেই ঘটল অনাকাক্সিক্ষত এক ঘটনা। সেখানে শ্লীলতাহানি করা হয়েছে এক নারীর।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বিগ বি-র বাড়ির সামনে এক অটোচালক ওই নারীর শ্লীলতাহানি করেছেন। এ ঘটনার পরদিনই স্থানীয় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঐদিন রাতে জুহু এলাকার ১০ নাম্বার রোডের কাছে এক নারী দাঁড়িয়ে ছিলেন। সেসময় ওই অটোচালক তার সামনে দাঁড়ান। এরপর নারীর সঙ্গে বাজে আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তার গায়ে হাত দেনে ঐ অটোচালক। এ সময় ওই নারী চিৎকার করলে অটো নিয়ে পালিয়ে যায় সে। কিন্তু থেমে থাকেননি হেনস্তার শিকার হওয়া ওই নারী। তিনি জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads