সাগরদিঘি মডেল ধাক্কা খেল ঘাসফুলে, বায়রনের দলত্যাগে ফের নতুন পথের দিশারি কংগ্রেস

 সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয় রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। তৃণমূলের সংখ্যালঘু ভোট যায় যায় অবস্থা। রাজ্যজুড়ে আলোচনা এবার সাগরদিঘি মডেল প্রয়োগ হবে বাংলায়। তৃণমূলকে যে হারানো যায়, তা দেখিয়ে দিয়েছে সাগরদিঘি। সেই সাগরদিঘি মডেলই ধাক্কা খেল বাংলায়।

সাগরদিঘির বিধায়ক কংগ্রেসের টিকিটে জিতে তিন মাস যেতে না যেতেই তৃণমূলে নাম লেখালেন। ধাক্কা খেল কংগ্রেস, ধাক্কা খেল বাম-কংগ্রেস জোট। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে, অধীর এই বার্তা দেওয়ার পরদিনই, হাত ছেড়ে একমাত্র বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads