রাজ্যে তৃণমূল-বিজেপি বিরোধী জোট ভাঙার চেষ্টা! বায়রন বিশ্বাসের কংগ্রেস ত্যাগ নিয়ে বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য
মার্চের ২ তারিখে সাগরদিঘির উপনির্বাচনে যে মডেল নিয়ে বেশি চর্চা হয়েছিল তা হল সাগরদিঘি মডেল। বাম ও কংগ্রেসের মিলিত প্রচার এবং তাতে জয় নিয়েই চর্চা হয়েছিল। কিন্তু তিনমাসের মধ্যে সেই মডেল ভেঙে খান খান। যেভাবে ২০১১ কিংবা ২০১৬-র বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল বিরোধীদের দলবদল করিয়েছিল, সেইভাবেই বায়রন দলবদল করলেন।
এদিন সাংবাদিক সম্মেলনের পরে বায়রন বিশ্বাস বলেন, শাসক দলে না থাকলে উন্নয়ন করা যায় না। আর সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা। ঠিক যে ভাবে আগে বাম-কংগ্রেসের বিধায়করা দলবদল করেছিলেন, এদিনের ঘটনা তা একবার ফের মনে করিয়ে দিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
