ধাক্কা খেল বাম-কংগ্রেসের সাগরদিঘি মডেল! বায়রন বিশ্বাস অভিষেকের হাত থেকে তুলে নিলেন তৃণমূলের পতাকা
সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচিতে হাজির হয়ে বায়রন বিশ্বাস তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদানে পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে কংগ্রেস একটা বড় ধাক্কা খেল। সেই সঙ্গে বাম-কংগ্রেসের জোট নিয়েও প্রশ্ন উঠে গলে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বামেদের একটা বড় অংশ সাগরদিঘিতে প্রার্থী দিতে চাইলেও, শেষ পর্যন্ত তা হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি ৗ
