সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন! উত্তরবঙ্গের পূর্বাভাস একনজরে
সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার। কোনও কোনও সময় মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। আপাতত দক্ষিণবঙ্গের তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে মৌসুমী বায়ু প্রবেশের জন্য আবহাওয়া ক্রমেই অনুকূল হচ্ছে। অন্যদিকে নিকোবরে বর্ষা প্রবেশের পরে সপ্তাহ খানেকের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে এবার আন্দামানেও বর্ষা প্রবেশ করতে চলেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
