কেন আম্বেদকর জন্মবার্ষিকী পালন? নান্দেদে নৃশংসভাবে দলিতকে হত্যার অভিযোগ

 বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য মহারাষ্ট্রের নান্দেদে এক দলিতকে হত্যার অভিযোগ উঠেছে। ২৪ বছর বয়সী ওই যুবককে হত্যার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।

 নান্দেদের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বনধার হাভেলি গ্রাম এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অক্ষয় ভালেরাও। বৃহস্পতিবার সন্ধেয় ভালেরাও যখন যাচ্ছিলেন, সেই সময় অভিযুক্তরা এক ব্যক্তির বিবাহ অনুষ্ঠানে ব্যস্ত ছিল। এরে সবাই উচ্চবর্ণের বলে জানা গিয়েছে। এছাড়াও সেই সময় কয়েকজনের হাতে তলোয়ার ছিল বলেও জানিয়েছে পুলিশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads