রাতেও দুর্ঘটনাস্থলে বসে প্রযুক্তিবিদ অশ্বিনী বৈষ্ণব! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
একদিকে যখন বিরোধী নেতারা ওড়িশায় রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, সেই সময় বিজেপি নেতারা রেলমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। তাঁরা সংকটের সময় মন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। কেননা তিনি শনিবার থেকে টানা দুর্ঘটনাস্থলেও পড়ে রয়েছেন।
শনিবারই রেল দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উঠে এসেছিল সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির কথা। আর এদিন রেলমন্ত্রী জানিয়েছেন ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা। তবে কমিশনার অফ রেলওয়ে সেফটি সেদিনের দুর্ঘটনা নিয়ে এখনও কোনও রিপোর্ট জমা দেয়নি। তাই নাশকতার কারণে দুর্ঘটনা কিনা তাও জানা যায়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি