ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়, লইনচ্যুত ৫টি বগি

বালাসোরের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়। এবং উল্টে গেল ট্রেনের ৫টি কামরা। ওড়িশার বর্গ স্টেশনেই মালগাড়ির পাঁচটি বগি উল্টে যায়। মালদাড়িটি লাইমস্টোন নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

 সেই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আজই দুর্ঘটনার রেশ কাটিয়ে প্যাসেঞ্জার ট্রেন যাত্রা শুরু করেছে বালাসোর দিয়ে। গতকাল রাতে প্রথম মালগাড়ির চাকা গড়ায়। তার আগে রেলমন্ত্রী সহ সকলেই হাতজোড় করে প্রার্থনা করেছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads