বর্ষা আরও বিলম্বিত! কেরলে বর্ষা কবে, 'সংশোধিত' বার্তায় কী বলছে আবহাওয়া দফতর
ফের বর্ষা শুরুর তারিখ মিস করল কেরল। সাধারণভাবে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার একটু দেরি করে, ৪ জুন নাগাদ কেরলে বর্ষার প্রবেশ হতে পারে। কিন্তু রবিরারেও তা হয়নি। এবার আবহাওয়া দফতর জানিয়েছে, এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে আরও ৩-৪ দিন দেরি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আরব সাগরের ওপর দিয়ে পশ্চিমী বাতাসের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে পরিস্থিতি অনুকূলে আসছে।
এছাড়াও দক্ষিণ-পূর্ব আরব সাগরে মেঘের ঘনত্বও বেড়েছে। আবহাওয়া দফতরের বিবৃতিতে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বর্ষা শুরুর পক্ষে পরিস্থিতি অনুকূল হতে পারে। বর্ষা আরও বিলম্বিত! কেরলে বর্ষা কবে সংশোধিত বার্তায় কী বলছে আবহাওয়া দফতর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের কিছু অংশ পর্যন্ত এগিয়েছে। যে কারণে তারা ৭ জুনের মধ্যে বর্ষা শুরুর ব্যাপারে আশাবাদী। এবার দেরিতে বর্ষা শুরুর সঙ্গে চারমাসের বর্ষায় পরিমাণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কেননা আবহাওয়া দফতর আগেই জানিয়েছে এল নিনো পরিস্থিতি সত্ত্বেও এবছর বর্ষা স্বাভাবিক হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি