দেশে বড় সুযোগ! ২০২৬ সালের মধ্যে ভারতে কোটি কোটি চাকরি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর  

দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বর্তমানে একটি রূপান্তরমূলক পর্যায়ে রয়েছে। যেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা  অগ্রগতির উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর

। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ডিজিটাল ডেটা প্রোটেকশন বিল অত্যন্ত গুরুত্ব বহন করে কারণ এটি ডেটা সুরক্ষা সম্পর্কিত উদ্বেগগুলি দূর করবে। এআই প্রযুক্তিতে চাকরি যাওয়ার ভয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনও কিছু নতুন থাকা অবস্থায় এরকম ভয় থাকে কিংবা প্রশ্ন ওঠে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন না যে এআই চাকরিতে কোনও প্রভাব ফেলবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads