ব্যাঙ্গালোরের মেট্রো নির্মাণ কাজের সময় ৩৮ শ্রমিকের মৃত্যু
ব্যাঙ্গালোরের নম্মা মেট্রো নির্মাণ কাজের সময়ে ৩০ জনের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কর্মকর্তারাদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেননি। আর যে কারণে উঠছে নানান প্রশ্ন। ২০০৭ সাল থেকে মেট্রোর নিমাণ কাজের নথি গুলির দিকে চোখ রাখলে দেখা যাবে, এখন পর্যন্ত ৩৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, ৫০ জন আহত হয়েছেন।
ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সূত্র দাবি করে বলছে, ২০২৩ সালের একটি বড় দুর্ঘটনা ছাড়া আর কোনও ঘটনায় আধিকারিকরা যুক্ত নয়। তাদের মতে, সমস্ত ঘটনায় চুক্তিভিত্তিক কর্মীরা যুক্ত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হেল্পার, ডাইভার ও নানান ধরনের শ্রমিক। মেট্রো নির্মাণ কাজের সময়ে সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি, কেউ আহত হননি। তবে রেললাইনে মৃত্যু হয়েছে দুইজন ব্যক্তির।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি