গেহলটে অসন্তুষ্ট হাইকমান্ড, বিক্ষোভ দমনে কী শেষে পাইলটকেই বেছে নেবেন খাড়গে
কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের পর রাজস্থান নিয়ে সিঁদুরে মেঘ দেখছে হাত শিবির। রাজস্থান কংগ্রেসের সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের বিবাদ তুঙ্গে উঠেছে। এদিকে শোনা যাচ্ছে বিধানসভা ভোটে যদি কংগ্রেস জেতে তাহলে কংগ্রেস সচিন পাইলটকেই মুখ্যমন্ত্রী করা হবে।
সূত্রের খবর অশোক গেহলটের প্রতি নাকি ভীষণভাবে অসন্তুষ্ট হাইকমান্ড। ইতিমধ্যেই সেই বার্তা গিয়েছে অশোক গেহলটকে। কংগ্রেসের কোরকমিটিতে নাকি নতুনদের এগিয়ে দেওয়ার রব উঠেছে। তাঁরা নাকি চাইছেন এবার নতুনদের সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে নতুন করে অশোক গেহলটকে সরানোর জল্পনা শুরু হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি