চিনি উৎপাদনে শীর্ষে উত্তর প্রদেশ, কৃষকদের সাফল্যকে কুর্নিশ যোগীর

উত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে আবারও বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। এবার তিনি দাবি করেছেন উত্তর প্রদেশ চিনি এবং ইথানল উৎপাদনে দেশে শীর্ষে। আখ উৎপাদন ক্রমশ বাড়ছে উত্তর প্রদেশে।

প্রথম থেকেই আখ চাষীদের উন্নয়নের জন্য কাজ করেছে যোগী সরকার। এবার তার সাফল্য আসতে শুরু করেছে। কৃষি নির্ভর রাজ্য উত্তর প্রদেশ। সেকারণে উত্তর প্রদেশ ধীরে ধীরে আখ এবং চিনি উৎপাদনে দেশে শীর্ষস্থান নিয়েছে বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। রাজ্যে আখের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার জেরে চিনির উৎপাদনও বেড়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads