বিমানবন্দর থেকে অমিত শাহ বেরোতেই নিভল রাস্তার আলো! বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  তামিলনাড়ু সফরে। শনিবার গভীর রাতে তিনি চেন্নাই (ণপাললোগ) গিয়ে পৌঁছেছেন। তিনি ভিআইপি গেট দিয়ে বেরোতেই চেন্নাই বিমানবন্দরের কাছের রাস্তার সব আলো নিভে যায়। যে ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিজেপি  কর্মীরা।

তাঁরা ডিএমকে সরকার এবং বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয় বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২৩০ কেভি সরবরাহ লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই কিছুক্ষণের জন্য এলাকায় বিদ্যুৎ বিপর্যয় হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads