ঘূর্ণিঝড় বিপর্যয় কী প্রকারের ঝড় জানেন কি, গতিবেগ দেখে বুঝে নিন

 বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখার পর আরব সাগরে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তা ক্রমেই শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে চলেছে বলে আইএমডি সূত্রে জানানো হয়েছে। আরব সাগরের বুকে বিধ্বংসী হয়ে উঠছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তা ঘূর্ণিঝড় ইয়াসের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মনে করছেন আবহবিদরা। ঘূর্ণিঝড় আম্ফানের মতো বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ পেয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় মোখা।

 আবহবিদরা মনে করছেন ঘূর্ণিঝড় বিপর্যয় ঘূর্ণিঝড় ইয়াস প্রকৃতির। সাগরের বুকে তাণ্ডব চালিয়ে তা উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি করছে। কেরলের সন্নিকটে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় মুম্বই উপকূলে তাণ্ডব চালাচ্ছে। কচ্ছ ও গুজরাত উপকূলেও তাণ্ডবের পূর্বাভাস দিয়েছে আইএমডি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি

Walton Ads