কোনও সংরক্ষণই বিশ্বাস নেই বিজেপির! মুসলিম সংরক্ষণ সংবিধান বিরোধী, বললেন অমিত শাহ

 বিজেপি বিশ্বাস করে কোনও সংরক্ষণ থাকা উচিত নয়। আর মুসলিমদের জন্য সংরক্ষণ সংবিধান বিরোধী। ধর্ম নির্ভর কোনও সংরক্ষণ করা যাবে না।

 এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের নান্দেদে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী সরকারের নয় বছর পূর্তিতে মহারাষ্ট্রের নান্দেদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ সংবিধানের পরিপন্থী। মহারাষ্ট্রে বাড়তে থাকা সাম্প্রদায়িক সংঘর্ষ এবং প্রতিবেশী কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে মুসলিমদের জন্য কোটা বাতিলের সিদ্ধান্তের পরে অমিত শাহের মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads