দেশের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে উত্তর প্রদেশ, বার্তা যোগী আদিত্যনাথের
ত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে আবারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন দেশের উন্নয়নের শীর্ষে পৌঁছে যাবে উত্তর প্রদেশ। এক প্রকার দেশের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে এটি। টিফিন পে চর্চা বৈঠকে এমনই বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন যোগী বিজেপি সরকার দেশের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। উত্তর প্রদেশে এর আগে কোনও উন্নয়নই হয়নি। মানুষ অত্যন্ত রুষ্ট ছিলেন। অত্যন্ত রুগ্ন একটা রাজ্যে পরিণত হয়েছিল উত্তর প্রদেশ। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন তাঁরা। এমন একটা সময় আসবে যখন উত্তর প্রদেশ দেশের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি