মেঘালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে হামলা! আহত ৫ নিরাপত্তা কর্মী
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার তুরার অফিসে বিক্ষোভকারীদের হামলা। মুখ্যমন্ত্রী সাংমা এবং রাজ্যে জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী অফিসের ভিতর থাকার সময় বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। বেশ কিছু দল সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে তুরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করার আহ্বান জানিয়েছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন, প্রেসার গ্রুপ এবং সুশীল সমাজের সংগঠনের সদস্যদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে এই হামলা সংগঠিত হয়। হামলায় মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে ব্যাপক সংখ্যায় বিক্ষোভকারীরা উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি