মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা! গ্রহণ করেছেন অধ্যক্ষ
মণিপুর ইস্যু নিয়ে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কংগ্রেসের তরফে অনাস্থা জমা দিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা তা গ্রহণও করেছেন। বিরোধীদের লক্ষ্য হল সংসদের অভ্যন্তরে মণিপুর নিয়ে মৌন হয়ে থাকা প্রধানমন্ত্রীকে দিয়ে কিছু বলানো। এখন বিরোধীদের কৌশল কতটা সফল হয় সেটাই দেখার।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি