বিরোধী জোটের ‘মুখ’ হতে চেয়েছিলেন, মোদীকে সমর্থনে শেষে ভিড়লেন এনডিএ-তেই

২০১৯-এর নির্বাচনের আগে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি প্রধান চন্র্এবাবু নাইডু মোদী বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। বিরোধী ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে তিনিও ছিলেন অগ্রভাগে। কিন্তু এবার তিনি অনেকাংশেই নীরব। ২৬ দলের বিরোধী মঞ্চ ইন্ডিয়া-য় নাম-গন্ধ নেই চন্দ্রবাবুর। চন্দ্রবাবু নাইডু যে এবার বিরোধী মঞ্চে নেই, তা বোঝাই যাচ্ছিল।

 আবার এমন জল্পনাও শুরু হয়েছিল তিনি আবার এনডিএ শিবিরে ফিরতে পারেন। তিনি যখন অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় ছিলেন, তখন তাঁর দল এনডিএ-রই সদস্য ছিল। আবারও তিনি সেই এনডিএ-তেই ফিরে যেতে চলেছেন। এমনই আভাস মিলল দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ বিলেকে সমর্থনে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads