রাহুল কি আবার সাংসদ পদ ফিরে পাবেন, শীর্ষ আদালতের স্থগিতাদেশে প্রশ্ন
মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টে বিরাট জয় পেয়েছেন রাহুল গান্ধী। সুপ্রিম-রায়ে তাঁর উপর থেকে নেমে গিয়েছে সুরাত আদালতের দেওয়া দু-বছরের কারাদণ্ডের সাজা। একইসঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ ফিরে পেতে আর কোনও অসুবিধা থাকবে না।
মোদী পদবি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু-বছরের সাজা দিয়েছিল গুজরাতের সুরাত আদালত। তারপরই কালবিলম্ব না করে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে রাহুল গান্ধীর সাসংদ পদ কেড়ে নিয়েছিল। তা নিয়ে কম বিতর্ক হয়নি। রাহুল গান্ধীর সাংসদ পদ কাড়তেই পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি