সাত সকালে প্রবল ঝাঁকুনি গুলমার্গ জুড়ে! আতঙ্কে রাস্তায় নামলেন সাধারণ মানুষ

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর! শনিবার সাত সকালে হঠাত করেই গুলমার্গে প্রবল কাঁপুনি অনুভূত হয়। যা ঘিরে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.২ ছিল।

যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র ঝাঁকুনির পরেই আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এমনকি ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয়। এরপরেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads