রাজ্যের একাধিক রেলস্টেশনের উন্নয়নে জোর মোদী সরকার, ধন্যবাদ জানালেন যোগী
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে তৎপর মোদী সরকার। গোটা দেশের ৫০৮টি রেলস্টেশনের উন্নয়নের প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। মোদী সরকারে এই উদ্যোগের প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গোটা দেশে যে ৫০৪টি স্টেশনকে অত্যাধুনিক করে গড়ে তোলা হবে সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশের ৫৫টি স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্প নাম দেওয়া হয়েছে একে। এই প্রকল্পটি রূপায়ণে খরচ পড়বে ৪,৩৫৫ টাকা। মোদী সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন যোগী। উত্তর প্রদেশের উন্নয়নে ইতিমধ্যেই যোগী সরকার একাধিক কাজ করছেন। বাসস্ট্যান্ডগুলিকে বিমানবন্দরের আদলে সাজিয়ে তোলা হচ্ছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি
