যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, মোকবিলায় কতটা তৈরি ভারত
করোনার নতুন ভ্যারিয়েন্ট এরিসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে যুক্তরাজ্যে। সেই কারণে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্থাস্থ সংস্থা। হু-এর পক্ষ থেকে সতর্ক করা হয়ছে এরিস কোভিড ১৯-এর মতোই দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এ জন্য যুক্তরাজ্য সতর্কতা অবলম্বন করছে, কিন্তু ভারত কতটা তৈরি এরিসের মোকাবিলায়! করোনার এই নতুন ভ্যারিয়েন্টের নামে ইজি.৫.১। ডাকনাম এরিস। এই সাব ভ্যারিয়েন্ট দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এরিস ভ্যারিয়েন্টটি যে ছড়িয়ে পড়ছে, তা ৩১ জুলাই স্পষ্ট হয়। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলিকে সতর্ক করে দেয়। এ জন্য তারা কোভিড বিধি মেনে চলার নির্দেশও দিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি