অতীত বন্দে ভারত! ১২ মিনিটে ১৭ কিলোমিটার ছুটবে ভারতের নয়া ট্রেন
ইতিমধ্যেই দেশের একাধিক রুটে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস । অনেক দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে এটাই শেষ নয়। আরও দ্রুত যাতে যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে, তার জন্য আরও এক নয়া ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল।
গতি পৌঁছতে পারে ১৮০ কিমি প্রতি ঘণ্টায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল রান। তাতে দেখা যাচ্ছে, মাত্র ১২ মিনিটে ১৭ কিলোমিটার অতিক্রম করতে পারে এই ট্রেন । আপাতত কয়েকটি রুটে শুরু হবে এই ট্রেন পরিষেবা। পরে তার বিস্তৃতি আরও বাড়ানো হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি
