শরিক দলের সার্জিক্যাল স্ট্রাইকের পরামর্শ বিজেপিকে, অবৈধ অভিবাসীদের সমাধান তবে কোন পথে

মণিপুর হিংসা ও অশান্তির ঘটনার স্থায়ী সমাধান বের করতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারও অবৈধ অভিবাসীদের সমস্যার সমাধানে ব্যর্থ। এই অবস্থায় বিজেপিকে সার্জিক্যাল স্ট্রাইকের পরামর্শ দিল তাদেরই মণিপুরের শরিক দল।

মণিপুরে বিজেপির মিত্র এনপিপি নেতা রামেশ্বর সিং জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো কার্যকর পদক্ষেপ করা উচিত। কারণ মণিপুরে বিগত তিন মাস ধরে জাতিগত হিংসা চলছে। মণিপুরে দাঙ্গা পরিস্থিতিতে ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
  

Walton Ads