ভারতের নাগরিকত্ব পাওয়ার পরে কি ভোটে লড়াই করবেন অক্ষয় কুমার? নিজেই সেই উত্তর দিয়েছেন বলিউড অভিনেতা
বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। টুইট করে স্বাধীনতা দিবসে এমনটাই জানিয়েছেন তিনি। বলিউড অভিনেতা লিখেছেন, হৃদয় ও নাগরিকত্ব উভয়ই এখন হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস, জয় হিন্দ।
অক্ষয় কুমার ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি রাজনীতিতে আসছেন কিনা? ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি লড়াই করবেন কিনা। এব্যাপারে অক্ষয় কুমার নিয়েই সংবাদ মাধ্যমের সামনে প্রশ্নের জবাব দিয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি