কুম্ভকর্ণের মতো ঘুম ভাঙল মোদীর! দেশে চরম অসাম্যতা: অধীর চৌধুরী
শান্তিতেই সমস্যার সমাধান আর মণিপুরের পাশে রয়েছে দেশবাসী। এদিন ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার কিছুক্ষণ পরে লোকসভা থেকে সাসপেন্ডেড বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, এতদিনে মোদীর কুম্ভকর্ণের মতো ঘুম ভাঙল। তিন মাস হয়ে গেল, মে মাসের ঘটনা তার আগেও সেখানে উত্তেজনা ছিল। তারপরেও উত্তেজনা আছে। সেখানে কোনও রকমের নরমাল অর্থাৎ সুস্থ স্বাভাবিক পরিবেশ এখনও নেই।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি